Advertisement

Kulgam Encounter: ৫ দিনের মধ্যে বদলা! কুলগাম হামলার মাস্টারমাইন্ড লতিফ সহ ২ জঙ্গি খতম, দু'জনেই মোস্ট ওয়ান্টেড

ভূ-স্বর্গে বড় সাফল্য ভারতীয় বাহিনীর। এনকাউন্টারে নিকেশ করা হল ২ জঙ্গিকে। নিহত ২ জনের মধ্যে একজন ১১ নভেম্বর কুলগাম হামলার অন্যতম সন্দেহভাজন।

এনকাউন্টারে নিকেশ CRPF-এর উপর হামলাকারী লতিফএনকাউন্টারে নিকেশ CRPF-এর উপর হামলাকারী লতিফ
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 3:24 PM IST
  • জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে নিকেশ ২ জঙ্গি।
  • নিহত ২ জঙ্গির মধ্যে একজন কুলগাম হামলার অন্যতম সন্দেহভাজন লতিফ ভাট।
  • দ্বিতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে।

জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে নিকেশ ২ জঙ্গি। ১১ নভেম্বর কুলগামে CRPF জওয়ানদের উপর হামলার পর থেকেই লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল সেনা। অবশেষে সোমবার এল সাফল্য। এদিন ভারতীয় বাহিনীর হাতে নিকেশ হল ২ জঙ্গি। 

সেনাসূত্রে খবর, নিহত ২ জঙ্গির মধ্যে একজন কুলগাম হামলার অন্যতম সন্দেহভাজন লতিফ ভাট। সে লস্কর জঙ্গি বলেই সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এদিন কুলগামের লারুতে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। আচমকাই তাঁদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে পুরোদমে অ্যাক্টিভ হয় বাহিনীও। পাল্টা গুলির জবাবে নিকেশ করা হয় ওই ২ জঙ্গিকে। ১১ নভেম্বর, বুধবার হামলার পর থেকেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। অর্থাৎ ৫ দিনের মাথাতেই বদলা নিল ভারতীয় নিরাপত্তা বাহিনী।

Encounter with terrorists started in Kulgam. Whole area cordoned off. J&K Police and Security Forces on job. Details to follow.

— Kashmir Zone Police (@KashmirPolice) November 16, 2026

জানা গিয়েছে, এক শীর্ষ সেনা আধিকারিক ডিজিপি নলিন প্রভাত এবং কাশ্মীর রেঞ্জের আইজিপি সুজিত কুমার সিংয়ের তত্ত্বাবধানে এই তল্লাশি অভিযান শুরু করা হয়। জঙ্গি উপস্থিতির খবর পেয়েই ওই এলাকার এন্ট্রি ও এক্সিট পয়েন্ট সিল করে শুরু হয় অভিযান। 

কুলগামে কী হয়েছিল?

বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটে। কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফ চেকপোস্টে গুলি চালায় দুই সশস্ত্র জঙ্গি। ঘন গাছপালার আড়াল থেকে বেরিয়ে তারা গুলি চালায়। ঘটনায় তিন জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ওই চেকপোস্ট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকেও দূরত্ব মাত্র এক কিলোমিটার।

আধিকারিকদের দাবি, প্রায় ৫০ মিটার দূরের জঙ্গলঘেরা এলাকা থেকে হেঁটে চেকপোস্টের দিকে এগিয়ে আসে দুই জঙ্গি। একজন গুলি চালায়। অন্যজন তাকে আড়াল করে। এরপর তারা নওপুরের দিকে পালিয়ে যায়। ফের গাছপালার আড়ালে মিলিয়ে যায় তারা।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement