
ভারত বর্তমানে ১২টি পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। দাবি করল সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Stockholm International Peace Research Institute (SIPRI)। তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি, শান্তিকালীন সময়ে এত সংখ্যক পারমাণু অস্ত্র মোতায়েনের ঘটনা ভারতের এই প্রথম। তবে চিনও পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। ২০২৫ সালে তারা মোতায়েন করেছিল ২৪টি। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৪।
সোমবার প্রকাশিত SIPRI Yearbook 2026-এ উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ জাতীয় শক্তি ও নিরাপত্তার হাতিয়ার হিসেবে আগের তুলনায় আরও বেশি পারমাণু অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে উঠছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৪,০১২টি পারমাণু ওয়ারহেড ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের সঙ্গে মোতায়েন অবস্থায় রয়েছে।
SIPRI জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বে মোট আনুমানিক ১২,১৮৭টি পারমাণু ওয়ারহেড ছিল। এর মধ্যে প্রায় ৯,৭৪৫টি ওয়ারহেড সামরিক ভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে ব্যবহারের জন্য।
বিশ্বের কোন ৯টি দেশের কাছে পারমাণু অস্ত্র আছে?
প্রতিবেদনে পারমাণবিক অস্ত্রধারী ৯টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। সেগুলি হল- আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চিন, ভারত, পাকিস্তানি, উত্তর কোরিয়া এবং ইজরায়েল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ২,১০০ থেকে ২,২০০টির মতো পারমাণু ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে হাই অ্য়ালার্টে রাখা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাশিয়া ও আমেরিকার। এছাড়া অল্প কিছু ওয়ারহেড ফ্রান্স ও ইংল্য়ান্ডের রয়েছে। SIPRI-এর মূল্যায়ন অনুযায়ী, চিন ও ভারত এখন শান্তিকালীন সময়ে সীমিত সংখ্যক পারমাণবিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্রে মোতায়েন রাখতে পারে।
২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা একনজরে-
মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় রাশিয়া বিশ্বের শীর্ষে রয়েছে। আমেরিকা খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। অন্যদিকে চিন ও ভারত ধীরে ধীরে তাদের অস্ত্র ক্ষমতা আরও বাড়াচ্ছে।