Advertisement

PM Modi BRICS Summit: 'প্রযুক্তি-খনিজকে হাতিয়ার করলে উন্নতির ক্ষতি’, BRICS মঞ্চে বড় বার্তা মোদীর

টেকনোলজি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অস্ত্রায়ন হলে যৌথ অগ্রগতি বাধা পেতে পারে। তাই ব্রিকস দেশগুলির প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির উপরই জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চাইছেন, নতুন প্রযুক্তি যাতে কোনও দেশ বা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সেগুলো যেন যত বেশি সম্ভব দেশ ও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। নরেন্দ্র মোদী মনে করেন, ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নে এবং সেই নিয়ে নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে গ্লোবাল সাউথের সমান অংশগ্রহণ থাকা উচিত।

পিএম মোদীর ব্রিকস সামিটপিএম মোদীর ব্রিকস সামিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 12:48 PM IST
  • টেকনোলজি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অস্ত্রায়ন হলে যৌথ অগ্রগতি বাধা পেতে পারে
  • তাই ব্রিকস দেশগুলির প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির উপরই জোর দেওয়া হয়েছে
  • প্রধানমন্ত্রী চাইছেন, নতুন প্রযুক্তি যাতে কোনও দেশ বা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ না থাকে

ব্রিকসের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেকনোলজি ও ক্রিটিক্যাল মিনারেল নিয়ে বিরাট বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, প্রযুক্তি এবং ক্রিটিকাল মিনারেল সম্পদকে হাতিয়ার করলে আদতে ব্রিকস দেশগুলির যৌথ অগ্রগতি আটকে যেতে পারে। তাই প্রযুক্তির বিষয়ে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি।

প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় রেজিলিয়েন্স, ইনোভেশন, সহযোগিতা এবং সাস্টেনাবিলিটির মতো বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলিয়ে টেকনোলজি, স্টার্টআপ, সাপ্লাই চেন এবং ডিজিটাল কৃষির মতো বেশ কিছু ক্ষেত্রে নতুন উদ্যোগ চালু করা হয়েছে। 

প্রযুক্তি সকলের জন্য সহজলভ্য করা উচিত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, টেকনোলজি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অস্ত্রায়ন হলে যৌথ অগ্রগতি বাধা পেতে পারে। তাই ব্রিকস দেশগুলির প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির উপরই জোর দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী চাইছেন, নতুন প্রযুক্তি যাতে কোনও দেশ বা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সেগুলো যেন যত বেশি সম্ভব দেশ ও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। নরেন্দ্র মোদী মনে করেন, ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নে এবং সেই নিয়ে নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে গ্লোবাল সাউথের সমান অংশগ্রহণ থাকা উচিত।

কৃষকদের এআই-এর সঙ্গে জুড়ে দেওয়ার উদ্যোগ

ডিজিটাল কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার নিয়েও এ দিন সরব হন প্রধানমন্ত্রী। তিনি ব্রিকস নেটওয়ার্কের অন ডিজিটাল এগ্রিকালচারের বিষয়ে বলতে গিয়ে দাবি করেন, এতে কৃষকদের সামনে নতুন সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর মতে, এআই, জিওস্পেশিয়াল টেকনোলজি ও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে কৃষকদের জুড়ে দেওয়া হবে। এতে আদতে তাদের সমস্যার সমাধান করা যাবে।

স্টার্টআপ এবং সাপ্লাই চেনের দিকেও ফোকাস
পিএম মোদী ব্রিকসের ইনকিউবেটর নেটওয়ার্ক এবং স্টার্টআপ ইনোভেশন ফান্ডের বিষয় নিয়েও কথা বলেন। ইনকিউবেশন নেটওয়ার্কের মাধ্যমে ব্রিকস দেশের স্টার্টআপ এবং ইনকিউবিটার্সকে জুড়ে দেওয়া হবে। পাশাপাশি স্টার্টআপ ইনোভেশন ফান্ডের মাধ্যমে নতুন উদ্যোগে বাড়ানোর কথাও বলা হয়েছে। 

Advertisement

এছাড়া ব্রিকসের লজিস্টিক কোঅপারেশন ফ্রেমওয়ার্কের কথাও তোলেন। পিএম মোদীর মতে, সাপ্লাই চেনকে শক্তিশালী ও ভরসাযোগ্য করলেই লাভ বশি। 

বিপদের ওয়ার্নিং সিস্টেম
ব্রিকস দেশের মধ্যে সংক্রামক অসুখের সঙ্গে লড়াইয়ের জন্য ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরির বিষয়েও সহমতে পৌঁছানো গিয়েছে। 

এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আর্লি ওয়ার্নিং ইন্টিগ্রেশন সিস্টেম তৈরি করা হয়েছে। পিএম মোদীর মতে, মহামারী, জলবায়ু সমস্যা, সাপ্লাই চেনে বাধার মতো সমস্যা কোনও একটি দেশ নয়, বরং একটা গোটা অঞ্চলে বিপদের কারণ হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement