Advertisement

PM Modi on Global South: গ্লোবাল সাউথ কী? জিনপিং, পুতিনদের সামনে কেন জোরাল সওয়াল করলেন মোদী...

পরবর্তীকালে স্বাধীনতা পাওয়ার পরে নানা সঙ্কটের সম্মুখীন হতে হয়েছে। যার ফলে উন্নত নয়, উন্নয়নশীলের তকমা রয়ে গিয়েছে। কারণ বিদেশি শক্তি এই সব দেশগুলির ধন, সম্পদ লুটে নিয়ে গিয়েছে দিনের পর দিন। যখন স্বাধীনতা পেয়েছে, তখন অর্থনৈতিক ভাবে একেবারে কোণঠাসা হয়ে যায়।

BRICS সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী - পিটিআই ছবিBRICS সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী - পিটিআই ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 5:54 PM IST
  • গ্লোবাল সাউথ বলতে কী বোঝায়?
  • ভবিষ্যতে নীতি নির্ধারণে বড় ভূমিকা গ্লোবাল সাউথের
  • প্রধানমন্ত্রী মোদী কী বলেছেন?

BRICS সামিটের উদ্বোধনী ভাষণে বারবার গ্লোবাল সাউথকে শক্তিশালী করার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লোবাল সাউথকে নীতি নির্ধারকের ভূমিকা আনার জন্য জোরাল সওয়াল করলেন মোদী। পিছনের সারি থেকে সামনে সারিতে এগিয়ে আসার আহ্বান জানালেন। কিন্তু গ্লোবাল সাউথ বিষয়টি আসলে কী? কেন বর্তমান বিশ্বে গ্লোবাল সাউথ এত গুরুত্বপূর্ণ?

গ্লোবাল সাউথ বলতে কী বোঝায়?

‘গ্লোবাল সাউথ’ কোনও নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল বা সংগঠনের নাম নয়। মূলত এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান ও ওশিয়ানিয়া অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলিকে বোঝাতে এই পরিভাষা ব্যবহার করা হয়। ঐতিহাসিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠা এই ধারণার অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া-সহ বহু দেশ রয়েছে। এই দেশগুলিতে দীর্ঘ দিন শাসন করেছে পশ্চিমের দেশগুলি। একদা এই দেশগুলি উপনিবেশ ছিল। পরবর্তীকালে স্বাধীনতা পাওয়ার পরে নানা সঙ্কটের সম্মুখীন হতে হয়েছে। যার ফলে উন্নত নয়, উন্নয়নশীলের তকমা রয়ে গিয়েছে। কারণ বিদেশি শক্তি এই সব দেশগুলির ধন, সম্পদ লুটে নিয়ে গিয়েছে দিনের পর দিন। যখন স্বাধীনতা পেয়েছে, তখন অর্থনৈতিক ভাবে একেবারে কোণঠাসা হয়ে যায়।

ভবিষ্যতে নীতি নির্ধারণে বড় ভূমিকা গ্লোবাল সাউথের

বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ গ্লোবাল সাউথের দেশগুলিতে বসবাস করে। ফলে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভবিষ্যতের নীতি নির্ধারণে এই দেশগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোষ্ঠীর বহু দেশে তেল, গ্যাস, লিথিয়াম, তামা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। আধুনিক শিল্প, বৈদ্যুতিক গাড়ি, প্রযুক্তি পরিকাঠামো গড়ে তুলতে এই সম্পদগুলির গুরুত্ব ক্রমশ বাড়ছে।

তবে প্রাকৃতিক সম্পদ ও বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও গ্লোবাল সাউথের বহু দেশ এখনও দারিদ্র্য, ঋণের বোঝা, অসম উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত প্রতিনিধিত্বের অভাবের মতো সমস্যার মুখোমুখি। তাই বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে তাদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

প্রধানমন্ত্রী মোদী কী বলেছেন?

নরেন্দ্র মোদী গ্লোবাল সাউথের ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল করলেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ অন্যান্য নেতার উপস্থিতিতে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলিকে আর শুধুমাত্র নিয়ম গ্রহণকারী হিসেবে থাকলে চলবে না। তাদের নিয়ম প্রণেতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মোদীর বক্তব্য অনুযায়ী, গ্লোবাল সাউথের দেশগুলি বর্তমানে বিশ্ব সঙ্কটের সামনের সারিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক অস্থিরতার মতো সমস্যার প্রভাব এই দেশগুলির উপর ব্যাপক ভাবে পড়েছে। অথচ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ভূমিকা এখনও তুলনামূলক ভাবে সীমিত। প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের অবশ্যই গ্লোবাল সাউথকে নিয়ম গ্রহণকারী থেকে নিয়ম নির্মাতায় রূপান্তরিত করার জন্য কাজ করতে হবে।'

Read more!
Advertisement
Advertisement