Advertisement

Monsoon withdrawal 2026: এ বছরের মতো বর্ষা বিদায়ের প্রক্রিয়া কবে শুরু? যা জানা যাচ্ছে

বর্ষা বিদায় কি শুধু সময়ের অপেক্ষা? কবে থেকে শুরু হয়ে যাবে বর্ষা বিদায়ের পালা? আবহাওয়ার মডেলগুলো ঠিক কী ইঙ্গিত দিচ্ছে? সব দিক নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে। তাই দ্রুত বর্ষা বিদায়ের প্রক্রিয়ার আপডেটটা জেনে নিন।

বর্ষা বিদায় কবে?বর্ষা বিদায় কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 2:14 PM IST
  • বর্ষা বিদায় কি শুধু সময়ের অপেক্ষা?
  • কবে থেকে শুরু হয়ে যাবে বর্ষা বিদায়ের পালা?
  • আবহাওয়ার মডেলগুলো ঠিক কী ইঙ্গিত দিচ্ছে?

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টিপাত। ভ্যাপসা আবহাওয়া গ্রাস করেছে। আর এমন পরিস্থিতিতে আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন শুধু বাংলা নয়, সময়ের আগেই ভারত থেকে বিদায় নিতে পারে বর্ষা। 

ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (এর জন্যই দেশজুড়ে বর্ষা হয়) এবার স্বাভাবিক সময়ের আগেই বিদায় নিতে পারে। দীর্ঘমেয়াদি আবহাওয়া মডেলের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের পর দেশের বড় অংশে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অর্থাৎ বর্ষা বিদায় শুধুই সময়ের অপেক্ষা।

ইতিমধ্যেই আগামী চার সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস সামনে এসেছে। আর তাতে খুব একটা আশার ছবি নেই। সেই পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে আগামী দু’সপ্তাহ বৃষ্টি চলবে। তবে সেপ্টেম্বরে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি কমতে পারে। মৌসুমী বায়ুর অ্যাক্টিভিটি হ্রাস পেতে পারে।

কবে বর্ষা শেষ?
আবহাওয়া মডেলগুলি একটি হিসেব ইতিমধ্যেই করেছে। সেখানে দাবি করা হয়েছে, ৫ থেকে ১০ সেপ্টেম্বরের পর দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত অনেকটাই কমে যেতে পারে।

সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে বর্ষার এই দুর্বলতা আরও বাড়ার সম্ভাবনা প্রবল। ফলে ১০ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমী বায়ু খেলা গুটিয়ে নিতে পারে।  আর এই হিসেব সঠিক হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বর্ষার খেলা শেষের প্রক্রিয়া শুরু হবে। শুষ্ক হতে পারে ওয়েদার।

কোন কোন অঞ্চলে বৃষ্টি চলবে?
আপাতত দেশের সব জায়গা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। বরং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে এখনও বর্ষা চলবে। আগামী দু’সপ্তাহে এই অঞ্চলগুলিতে বিভিন্ন আবহাওয়া ব্যবস্থার জন্য বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। তবে দেশের অন্যান্য অংশে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমে যাবে।

সেপ্টেম্বরে বৃষ্টি কমলে কী প্রভাব পড়বে?
বর্ষার মরসুমে সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব অঞ্চল বর্ষার শেষ দিকের বৃষ্টির উপর নির্ভরশীল, তারা সেপ্টেম্বরে বৃষ্টির মাধ্যমে আগের ঘাটতি পূরণ করার সুযোগ পায়। তাই সেপ্টেম্বরে বর্ষা কমে গেলে পুরো বর্ষার মরসুমের বৃষ্টিপাত কমে যাবে।

Advertisement

কবে থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা?
সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে দূরে চলে যেতে শুরু করে। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য অংশ থেকেও বর্ষা খেলা গুটিয়ে নেয়।

তবে শুধু কয়েকদিন বৃষ্টি না হলেই বর্ষা বিদায় শুরু হয়েছে বলা যায় না। বর্তমান দীর্ঘমেয়াদি মডেলের পূর্বাভাস বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উত্তর-পশ্চিম ভারতের একটা বড় অংশে আবহাওয়া পরিবর্তনের প্রক্রিয়া শুরু হতে পারে।

তবে আবহাওয়া মডেলের পূর্বাভাস সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। নতুন কোনও নিম্নচাপ তৈরি হলে পুরো খেলা বদলে যেতে পারে।

তবে আপাতত দীর্ঘমেয়াদি মডেলের ইঙ্গিত স্পষ্ট, আগামী দু’সপ্তাহ বর্ষার বৃষ্টি থাকতে পারে। এরপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবারের মতো বিদায় নিতে পারে। 
 

 

Read more!
Advertisement
Advertisement