Advertisement

Guwahati Murder Car: স্ত্রীকে খুন করে কাটা মুণ্ডু ফ্রিজে রেখে দিল স্বামী, গুয়াহাটিতে ভয়াবহ নৃশংস ঘটনা

গুয়াহাটিতে ভয়াবহ নৃশংস ঘটনা। একটি ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। তাঁর কাটা মুণ্ডু উদ্ধার হল ফ্রিজের মধ্যে থেকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্ত্রীকে খুন করে কাটা মুণ্ডু ফ্রিজে রেখে দিল স্বামীস্ত্রীকে খুন করে কাটা মুণ্ডু ফ্রিজে রেখে দিল স্বামী
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 1:53 PM IST
  • সম্পর্কের টানাপোড়নে নৃশংস হত্যাকাণ্ড।
  • ভয়াবহ ঘটনার সাক্ষী রইল গুয়াহাটির হাতিগাঁও এলাকা।
  • রবিবার সকালে ফ্ল্যাটের অন্য় আবাসিকরা ব্যাপক দুর্গন্ধ পেতেই সকলের টনক নড়ে।

সম্পর্কের টানাপোড়নে নৃশংস হত্যাকাণ্ড। সোমবার ভয়াবহ ঘটনার সাক্ষী রইল গুয়াহাটির হাতিগাঁও এলাকা। এই এলাকারই বশিষ্টপুরের একটি গলিতে ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। পুলিশি তদন্তে উঠে এসেছে, নিহতের নাম রিয়া তালুকদার। 

পুলিশের দাবি, রিয়া ফ্যান্সি বাজারের এসি মার্কেট এলাকার একটি বুটিকে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দিন কয়েক আগে এক রাতে রিয়া ও তার স্বামীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছিল। এরপর রাত ৮ টার দিকে স্বামী  রামানুজন বাড়ি থেকে বেরিয়ে যান। রবিবার সকালে ফ্ল্যাটের অন্য় আবাসিকরা ব্যাপক দুর্গন্ধ পেতেই সকলের টনক নড়ে। সন্দেহের বশেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ আসতেই এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিষয়ে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাটের ভিতরে নিহত মহিলার দেহ উদ্ধার হয়।  তদন্তকারীদের দাবি, খুনের পর মহিলার মাথা কেটে কালো প্লাস্টিকে মুড়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল খুনি। এমনকি মহিলার হাতের আঙুলও কেটে ফেলা হয়।

পুলিশের অনুমান, দেহ উদ্ধারের প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে এই খুনের ঘটনা ঘটেছে।  খুনের সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।  তবে পলাতক স্বামীকে  ভূমিকাসহ মামলার সমস্ত দিক তদন্ত করছে পুলিশ। সাংসারিক অশান্তির জেরেই এই কাণ্ড ঘটেছে, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।

জানা গিয়েছে, দেহ উদ্ধারের পর সেটিকে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। একমাত্র ময়নাতদন্তের মাধ্যমেই ঘটনাটির আরও নানা দিক উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপাতত পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
 

 

Read more!
Advertisement
Advertisement