Advertisement

Railways Bonus 2026: এ বছর রেলের উত্‍সব বোনাস কি ৪৬ হাজার টাকা হতে পারে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

গত ৮ সেপ্টেম্বর রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA) কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া ওই চিঠিতে অনুরোধ করা হয়েছে, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বা PLB এখনও পর্যন্ত ২০১৪-১৫ সালে স্থির করা স্তরেই দেওয়া হয়। অর্থাত্‍ ৭ হাজার টাকা।

নিউ ফরাক্কায় ছন্দে ফিরছে রেল পরিষেবানিউ ফরাক্কায় ছন্দে ফিরছে রেল পরিষেবা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Sep 2026,
  • अपडेटेड 1:26 PM IST
  • ২০২৬ সালে রেলের বোনাস কি প্রায় দ্বিগুণ বেড়ে যেতে পারে?
  • ন্যূনতম কত টাকা বোনাস চাইছে IRSTA? 
  • রেলকর্মীরা ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস পান কেন?

দুর্গাপুজো, দীপাবলি মানেই রেলকর্মীদের একটি বড় অংশের প্রাপ্তির সময়। তা হল রেলের বোনাস। প্রতি বছরই নন-গ্যাজেটেড কর্মীদের মোটা অঙ্কের বোনাস দেয় রেল। এ বারও সেই দিন আসছে। সাধারণত ৭৮ দিনের বোনাস দেয় রেল। নন-গ্যাজেটেড লেভেন ওয়ান ক্যাটেগরির কর্মীরা, যাঁদের DA ১৮ হাজার টাকার বেশি ও লেভেল টু কর্মী ও তার উপরে মাইনের স্ল্যাব অনুযায়ী বোনাস দেওয়া হয়।

২০২৬ সালে রেলের বোনাস কি প্রায় দ্বিগুণ বেড়ে যেতে পারে?

গত ৮ সেপ্টেম্বর রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA) কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া ওই চিঠিতে অনুরোধ করা হয়েছে, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বা PLB এখনও পর্যন্ত ২০১৪-১৫ সালে স্থির করা স্তরেই দেওয়া হয়। অর্থাত্‍ ৭ হাজার টাকা।  এটা সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission)-এর সঙ্গে সাযুজ্য রেখে দেওয়া হয় না। বর্তমান ৬০ শতাংশ DA-এর সঙ্গে মেলে না। 

রেল জানাচ্ছে, কোম্পানির নন-গ্যাজেটেড কর্মীরা এখনও ১৭ হাজার ৯৫১ টাকাই বোনাস পান। 6th Pay Commission-এর বেতন স্ল্যাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল। সপ্তম বেতন কমিশনে ডিএ তো ৬০ শতাংশ হয়ে গিয়েছে। তা হলে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বোনাসের স্ল্যাব হওয়া উচিত ২৭ জারা ৮২৮ টাকা। যদি কেন্দ্র এই দাবি মেনে নেয়, তা হলে প্রায় ১২ লক্ষ রেলকর্মী  উপকৃত হবেন। 

ন্যূনতম কত টাকা বোনাস চাইছে IRSTA? 

চিঠিতে IRSTA জানিয়েছে, যদি ন্যূনতম বেসিক স্যালারি ১৮ হাজার ধরে বোনাস দেওয়া হয়, তা হলে ৭৮ দিনের বোনাস হবে ৪৬ হাজার ১৮৪ টাকা। তাদের অঙ্ক হল: Rs 18000 X 78 days ÷ 30.4 = Rs 46,184 টাকা। 

কিন্তু রেলকর্মীরা ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস পান কেন?

রেল ৭৮ দিনের বোনাস হিসেব করে। এই বোনাসের হিসেব আসল বেতনের ওপর হয় না। এর জন্য সরকারের নির্ধারিত একটি সর্বোচ্চ মাসিক মজুরি সীমা বা ক্যাপ রয়েছে, যা দীর্ঘদিন ধরে ৭,০০০ টাকা ধার্য করা আছে। ৭ হাজার টাকা মাসিক বেতনের ভিত্তিতে ৩০.৪ দিন ধরে প্রতি দিনের মজুরি ধরে ৭৮ দিনের হিসাব করা হয়।

Advertisement

রেলের বোনাস নির্ভর করে কোম্পানির ইনপুট-আউটপুট রেশিওর উপরে

চিঠিতে বলা হয়েছে, বোনাস নির্ভর করে আউটপুট-ইনপুট রেশিওর ওপরে। সেই অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবর্ষের নিরিখে ২০২৪-২৫ আর্থিক বছরে আউটপুট-ইনপুট রেশিও অনেকটাই বেড়েছে। মালগাড়ি ও কর্মী সংখ্যাও ৫৩.৫৫ শতাংশ বেড়েছে। সে ক্ষেত্রে কমপক্ষে বোনাস হওয়া উচিত ২৭ হাজার ৫৬৪ টাকা। 

Read more!
Advertisement
Advertisement