Advertisement

Winter Forecast: দেশে আগেই এন্ট্রি নিল শীত? একাধিক জায়গায় তাপমাত্রা অনেকটাই নামল

দেশের একাধিক জায়গায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। একটি জায়গায় হিমাঙ্কের নীচে চলে গিয়েছে তাপমাত্রা। তাই ঝটপট জেনে নিন শীতের বড় আপডেট।

জাঁকিয়ে শীত পড়ে গেল? (ছবি: পিটিআই)জাঁকিয়ে শীত পড়ে গেল? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • দেশের একাধিক জায়গায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে
  • একটি জায়গায় হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা
  • তাই ঝটপট জেনে নিন শীতের বড় আপডেট

দুর্গাপুজো শেষ। বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। দিনে রোদের দেখা মিলছে। আর রাত বাড়তেই কমছে তাপমাত্রা। শহরতলি ও গ্রামের দিকে বেশ শীত শীত অনুভূতি শুরু হয়ে গিয়েছে। আর এই আবহেই অনেকেরই প্রশ্ন, তবে কি চলতি বছরে আগেই  শীত পড়ে যাবে? কনকনে ঠান্ডা পড়বে? আর দেশের অন্য প্রান্তের আবহাওয়ার দিকে তাকালে কিছু ইতিবাচক ইঙ্গিত মিলতে পারে। কারণ, ইতিমধ্যেই দিল্লিতে ৩ বছরের রেকর্ড ঠান্ডা পড়ে গিয়েছে। এমনকী হিমাচলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গিয়েছে। আর সেই ট্রেন্ড যদি চলে, তাহলে আশা করা যায়, এবার বাংলাতেও ভালই শীত পড়তে পারে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, উত্তর ভারতে শীতের আগমন ক্রমশ স্পষ্ট হচ্ছে। হিমাচল প্রদেশের উঁচু পার্বত্য এলাকা থেকে দিল্লির সমতল, সর্বত্রই হু হু করে নামছে তাপমাত্রা। জানলে অবাক হবেন, অক্টোবরের শেষেই হিমাচল প্রদেশের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। অন্যদিকে মঙ্গলবার ২৭ অক্টোবর দিল্লিতে গত তিন বছরের মধ্যে অক্টোবর মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আবহাওয়ার এই পরিবর্তনই ইঙ্গিত দিচ্ছে, উত্তর ভারত ধীরে ধীরে শীতের দিকে এগোচ্ছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। যার ফলে বেশ শীত উপভোগ করছে দিল্লিবাসী।

আগে ২০২৩ সালের ২৭ অক্টোবর দিল্লিতে এর চেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সে দিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে।

ওদিকে আবার হিমাচল প্রদেশেও জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে। বিশেষ করে উঁচু পার্বত্য এলাকাগুলিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।

শীত কি তবে এসে গেল?
আইএমডি জানিয়েছে, আজ, ২৭ অক্টোবর হিমাচল প্রদেশের কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.১ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল ওই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা। তাবোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.২ ডিগ্রি। আর কেলংয়ে তাপমাত্রা ছিল ০.৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

রাজ্যের অন্যান্য জায়গাতেও পারদ নেমেছে অনেকটাই। কালপায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি, মানালিতে ৫.৯ ডিগ্রি, বাজাউরায় ৭.২ ডিগ্রি, সিওবাগে ৭.৫ ডিগ্রি এবং ভুন্টারে ৮ ডিগ্রি সেলসিয়াস। সোলানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, কুফরিতে ৯.৬ ডিগ্রি এবং সুন্দরনগরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় রাজ্যের বেশির ভাগ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। বেশির ভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের কাছাকাছি ছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর হিমাচল প্রদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

তবে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর থেকে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওই দিন রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার, ৩০ অক্টোবর, ওই রাজ্যের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

পশ্চিমবঙ্গে কবে শীত? 
শীত শীত অনুভূতি শুরু হয়ে গিয়েছে বাংলায়। নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন বাংলায় কবে আসছে শীত? যদিও এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে আশা করা হচ্ছে, নভেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে এই বার কেমন শীত পড়বে, সেটা জানার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে সাইক্লোন অর্ণবের দুর্যোগ সয়ে নিন। 

 

Read more!
Advertisement
Advertisement