Advertisement

Delhi Bus Gang Rape Case: দিল্লির বাসে ফের গণধর্ষণ, চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে অভিযোগ; গ্রেফতার

ফের দিল্লিতে গণধর্ষণ। স্লিপার বাসের ভিতরে বাসচালক ও কন্ডাক্টর মিলে এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই যৌন নির্যাতনের ঘটনাটি ১২ মে ঘটেছে। এরপরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

দিল্লির বাসে গণধর্ষণদিল্লির বাসে গণধর্ষণ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 May 2026,
  • अपडेटेड 12:13 PM IST
  • ফের দিল্লিতে গণধর্ষণের ঘটনা
  • স্লিপার বাসের ভিতরে বাসচালক ও কন্ডাক্টর মিলে এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযো
  • এই যৌন নির্যাতনের ঘটনাটি ১২ মে ঘটেছে

ফের দিল্লিতে গণধর্ষণ। স্লিপার বাসের ভিতরে বাসচালক ও কন্ডাক্টর মিলে এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই যৌন নির্যাতনের ঘটনাটি ১২ মে ঘটেছে। এরপরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

পুলিশের তরফে খবর, যৌন নির্যাতনের শিকার এই মহিলা ঘটনার পর একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। শুরু হয় তদন্ত। তারপর গ্রেফতার ২। এমনকী তদন্তের অংশ হিসেবে বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের দাবি, নির্যাতীতা মহিলা বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে। ইতিমধ্যেই এই মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। এরপরই এফআইআর নথিভুক্ত করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত গ্রেফতার করা হয়।

কী জানা যাচ্ছে?
তদন্তকারীরা জানিয়েছেন, স্লিপার বাসের ভিতরেই এই যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যদিও বাসের রুট বা ঠিক কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। তদন্ত চলছে।

দুই অভিযুক্ত, বাসচালক ও কন্ডাক্টর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাস থেকে যেই সব প্রমাণ মিলেছে, সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলায় ফরেনসিক ও মেডিক্যাল রিপোর্টও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন তদন্তকারীরা।

অধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনা কীভাবে ঘটল, কখন ঘটল, ঘটনার সময় বাসটি চলছিল কি না এবং তখন সেখানে অন্য যাত্রী ছিলেন কি না, এই সব বিষয়গুলি খোঁজার চেষ্টা চলছে।

এই মামলাটির তদন্ত শুরু করছে দিল্লি পুলিশ। তদন্ত যত এগোচ্ছে, ততই আরও বিস্তারিত তথ্য সামনে আসছে। যদিও এখনও পর্যন্ত নির্যাতীতা মহিলা ও অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। এখন দেখার এই ঘটনার বিস্তারিত রিপোর্ট ঠিক কবে সামনে আসে। 

 

Read more!
Advertisement
Advertisement