Advertisement

Yogi Adityanath: 'ভাল কথায় মানলে ঠিক আছে, না হলে...' রাস্তায় নমাজ বন্ধ নিয়ে আল্টিমেটাম দিয়ে দিলেন যোগী

যোগী আদিত্যনাথ বলেন, 'মানুষ আমাকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে কি রাস্তায় নমাজ পড়া হয় না? আমি বলি, একেবারেই না। রাস্তা কি হাঁটার জন্য, না কি কেউ এসে তা আটকে রাখবে? যান চলাচলে বাধা দেওয়ার অধিকার কারও নেই। যেখানে প্রার্থনা করার কথা, সেখানে গিয়েই প্রার্থনা করতে হবে।'

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথউত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Aajtak Bangla
  • লখনউ,
  • 18 May 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • রাস্তায় নমাজ পাঠ নিয়ে কড়া যোগী আদিত্যনাথ
  • প্রার্থনা করতে কেউ বাধা দিচ্ছে না
  • অ্যাকশন মোডে যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফের কড়া বার্তা দিলেন প্রকাশ্যে রাস্তায় নমাজ পড়া নিয়ে। আজ অর্থাত্‍ সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, উত্তরপ্রদেশে কোনওভাবেই রাস্তা আটকে প্রার্থনা করার অনুমতি দেওয়া হবে না। তাঁর বক্তব্য, রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। অসুস্থ ব্যক্তি, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী কিংবা জরুরি পরিষেবার কাজে যাঁরা যাতায়াত করেন, তাঁদের সমস্যায় ফেলে ধর্মীয় অনুষ্ঠান বা প্রার্থনা চলতে পারে না।

রাস্তায় নমাজ পাঠ নিয়ে কড়া যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ বলেন, 'মানুষ আমাকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে কি রাস্তায় নমাজ পড়া হয় না? আমি বলি, একেবারেই না। রাস্তা কি হাঁটার জন্য, না কি কেউ এসে তা আটকে রাখবে? যান চলাচলে বাধা দেওয়ার অধিকার কারও নেই। যেখানে প্রার্থনা করার কথা, সেখানে গিয়েই প্রার্থনা করতে হবে।'

প্রার্থনা করতে কেউ বাধা দিচ্ছে না

মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনের কাছে অনেক সময় এই যুক্তি দেওয়া হয়, নমাজ পড়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই এবং মানুষের সংখ্যা অনেক বেশি। সেই প্রসঙ্গে যোগীর বক্তব্য, 'সংখ্যা বেশি হলে একাধিক শিফটে প্রার্থনা করুন। যদি জায়গা না থাকে, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নিয়ম মেনেই সব কিছু করতে হবে।' তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ সরকার আইনের শাসনে বিশ্বাস করে এবং সেই আইন সবার জন্য সমান। তাঁর কথায়,'প্রার্থনা করতে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু রাস্তায় নয়। আমরা কোনও সাধারণ নাগরিক, শ্রমিক, ব্যবসায়ী বা অসুস্থ মানুষের অসুবিধা হতে দেব না। সরকারি নিয়ম সবার জন্য একইভাবে প্রযোজ্য।'

অ্যাকশন মোডে যোগী

যোগী আদিত্যনাথ আরও দাবি করেন, সরকার প্রথমে আলোচনার মাধ্যমে বিষয়গুলির সমাধান করতে চায়। তবে কেউ যদি নিয়ম মানতে না চান, তাহলে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে। তাঁর কথায়, 'আমরা সবাইকে বলেছি, রাস্তায় নৈরাজ্য চলবে না। ভাল ভাবে বোঝালে যদি মানুষ মেনে নেয়, তাহলে খুব ভাল। আর যদি না মেনে নেয়, তাহলে অন্য পথ অবলম্বন করা হবে।'

Advertisement

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, ধর্মীয় বিষয় নিয়ে নির্বাচনী রাজনীতি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, সাধারণ মানুষের সুবিধা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই অবস্থান নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

Read more!
Advertisement
Advertisement