Advertisement

Zepto Online Grocery Scam Hyderabad: অনলাইনে তেল অর্ডার করে হাতে এল বোতল ভর্তি জল, সংস্থার বিরুদ্ধে মামলা প্রতারিত ব্যক্তির

Zepto Online Grocery Scam Hyderabad: গত ১৪ এপ্রিল হায়দরাবাদের মেদচল জেলার চঙ্গীচরলার বাসিন্দা শরথ যাদব অনলাইন অ্যাপের মাধ্যমে ৫ লিটারের একটি 'ফ্রিডম' কুকিং অয়েলের ক্যান অর্ডার করেছিলেন। বরাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নীল পোশাকের ডেলিভারি বয় এসে সেই ক্যান দিয়েও যান।

অনলাইনে তেল অর্ডার করে হাতে এল জল (Photo: Representational)অনলাইনে তেল অর্ডার করে হাতে এল জল (Photo: Representational)
Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 12:06 AM IST

Zepto Online Grocery Scam Hyderabad: ঝড়ের গতিতে ডেলিভারি দেওয়ার নামেই নামডাক তাদের। কিন্তু সেই গতির চক্করে কি এবার গুণমানকে বিসর্জন দিল 'জেপটো'? গত ১৪ এপ্রিল হায়দরাবাদের মেদচল জেলার চঙ্গীচরলার বাসিন্দা শরথ যাদব অনলাইন অ্যাপের মাধ্যমে ৫ লিটারের একটি 'ফ্রিডম' কুকিং অয়েলের ক্যান অর্ডার করেছিলেন। বরাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নীল পোশাকের ডেলিভারি বয় এসে সেই ক্যান দিয়েও যান। ক্যানটি দেখে বোঝার উপায় ছিল না যে ভিতরে কোনও কারচুপি হয়েছে। কিন্তু সিল খুলতেই শরথবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ে। ক্যানের ভিতর এক ফোঁটা তেলও নেই, ভর্তি কেবল সাধারণ জল!

প্রতারণার নতুন ছক?
নামী ব্র্যান্ডের সিল করা ক্যানে কীভাবে তেলের বদলে জল এল, তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। শরথবাবু তৎক্ষণাৎ জেপটো-র কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ। গ্রাহকের দাবি, "পয়সা দিয়ে কি তবে জল কিনলাম? অনলাইন পরিষেবার নামে এটা বড়সড় প্রতারণা।" কেবল খাবার তেল নয়, স্টকিং এবং প্যাকেজিংয়ের গাফিলতি নিয়ে এখন কাঠগড়ায় অনলাইন গ্রসারি সংস্থাটি।

সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি
জেপটো-র দায়সারা জবাবে দমে যাওয়ার পাত্র নন শরথ যাদব। ইতিমধ্যেই তিনি উপভোক্তা আদালতের (Consumer Court) দ্বারস্থ হয়েছেন। সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। শুধু আদালত নয়, স্থানীয় থানায় এফআইআর দায়ের করারও প্রস্তুতি নিচ্ছেন ওই ভুক্তভোগী।

কুইক কমার্সে গাফিলতির মাশুল
দশ মিনিটে বাড়িতে বাজার পৌঁছে দেওয়ার ইঁদুরদৌড়ে জেপটো বা ব্লিনকিট-এর মতো সংস্থাগুলি কি তবে প্যাকিংয়ের দিকে নজর দিচ্ছে না? মেদচলের এই ঘটনা কিন্তু সেই গভীর ক্ষতের দিকেই আঙুল তুলছে। আপাতত আদালতের সমন হাতে পাওয়ার পর জেপটো কর্তৃপক্ষ কী সাফাই দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা। অনলাইন ক্রেতাদের উদ্দেশ্যে বিশেষজ্ঞদের সাবধানবাণী, জিনিস নেওয়ার আগে যাচাই করে নিন, নইলে তেলের দামে জল কেনা হয়তো আর অবাক করা কিছু হবে না!

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement