প্রবল বৃষ্টিতে ভেঙে গেল বেইলি সেতু। উত্তর সিকিমের জোংগু এলাকার ফিদাংয়ে ফি খোলা নদীর উপর নির্মিত এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এটির উপর নির্ভর করেই ফিদাং–সানকালাং সড়কপথের যোগাযোগ ব্যবস্থা বজায় থাকে। প্রসঙ্গত, এখন উত্তরবঙ্গ এবং সিকিমে সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে।