একটা ট্রাক… যার চাকা গুনতে গেলে শেষ হতে সময় লাগে! তার উপর চাপানো প্রায় ১০০ ফুট লম্বা এক বিশাল যন্ত্র। ওজন? প্রায় ২০০ টন! দূর বেলজিয়াম থেকে সমুদ্র পেরিয়ে ভারতে এসেছে এই বিশাল ‘দানব’। আর এবার তার গন্তব্য উত্তরপ্রদেশের বলরামপুর। কিন্তু সেখানে পৌঁছনোটাই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ! কারণ এই দৈত্যাকার যন্ত্রকে রাস্তা দিয়ে নিয়ে যেতে গিয়ে কোথাও রাস্তা চওড়া করতে হবে, কোথাও বদলাতে হবে যাত্রাপথ, আবার কোথাও মাথার উপর থাকা ফুট ওভারব্রিজই হয়ে দাঁড়াবে বাধা। এমনকী এই বিশাল কনসাইনমেন্টের পথ পরিষ্কার করতে ভাঙতে হতে পারে একাধিক ফুট ওভারব্রিজও!