দীপাবলির আগে মোদী সরকারের অগ্নিপথ স্কিমে বড় পরিবর্তন। চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রামানি জানালেন, চার বছরের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার পর ২৫ শতাংশ অগ্নিবীর স্থায়ী চাকরির সুযোগ পাবেন। আরও দুই বছরের জন্য কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন বাকি ৭৫ শতাংশ অগ্নিবীর। মোট চাকরির মেয়াদ দাঁড়াবে ৬ বছর।