এসআইআর ফর্মে সর্বোচ্চ পাঁচ সন্তানের নাম নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ তুললেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, ভারতে এমন কোনও আইন নেই যে ছয় সন্তান থাকলে ভোট দিতে পারবেন না।