প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির। স্মৃতিসৌধে ফুল অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ বহু প্রবীণ নেতারা। বাজপেয়ী-কন্যা নমিতা কৌল ভট্টাচার্যও শ্রদ্ধা জানান।