মহিলা সংরক্ষণ বিলের সপক্ষে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে বড় নারীবাদীর তকমা দিলেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর মতো আধুনিক মনস্ক মানুষ খুব কম রয়েছে। তিনি এতটাই আধুনিক মহিলাদের মিনি স্কার্ট পরা, হাই হিলস পরার মতো বিষয়গুলি আধুনিক মানসিকতা দিয়ে বিচার করেন। জেন জি প্রতিনিধিদের তিনি যেভাবে সম্মানিত করেছেন, তা প্রশংসনীয়।'