মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে ভাষণ দিতে গিয়ে বিজেপি সাংসদ রবি কিষাণ দাবি করলেন, তিনি রোজ স্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম। মহিলাদের তিনি কত সম্মান করেন, তার উদাহরণ দিতে গিয়ে রবি বললেন, 'আমি লক্ষ লক্ষ ভোট পাই। আমার এক দেড়লাখ ভোট স্ত্রীই আনেন। আমি ওঁর পা ছুঁই। তিন মেয়ে রয়েছে। কেন ছুঁবো না? উনি লক্ষ্মী। উনিই দেবী। স্ত্রীকে পা ছুঁতে দেয় না। গভীর রাতে যখন স্ত্রী ঘুমে আচ্ছন্ন থাকে, তখন ওর পা ছুঁই।' বস্তুত সংসদে যে দাবি করলেন রবি কিষাণ, অতীতে একটি টিভি শোয়ে করেছিলেন। গত বছর লোকসভার ভোটের মুখে ঝামেলায় জড়িয়েছিলেন ভোজপুরী সিনেমার তারকা রবি কিষাণ। অভিনেতার নামে গুরুতর অভিযোগ আনেন অপর্ণা ঠাকুর নামে লখনউয়ের এক মহিলা। তিনি দাবি করেছেন, তাঁর কন্যার বাবা নাকি রবি। সেই মেয়ের নাম শেনোভা। যদিও ওই দাবি উড়িয়ে দেন অভিনেতা। সেই নিয়ে অবশ্য বিস্তর জলঘোলা হয়। পিতৃত্ব পরিচয়ের পরীক্ষা পর্যন্ত করান রবি। কিন্তু তার ফল নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। ১৯৯৩ সালে প্রীতি শুক্লকে বিয়ে করেন রবি। বর্তমানে দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। যদিও সম্প্রতি একটি শোয়ে গিয়ে রবি জানান, প্রতি রাতে শুতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করেন।