বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে পটনার হনুমান মন্দিরে প্রার্থনা করলেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমার জীবনে হনুমান মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। আজ নতুন পথ চলা শুরু।' পাশাপাশি তিনি আরও জানান যে, বিহার তাঁর জীবনের কেন্দ্রে রয়েছে। সেই মূলকে ছেড়ে তিনি কখনও যেতে পারবেন না।