অনবরত ভারী বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে চন্দ্রভাগার নদীর জল। একাধিক এলাকায় জারি হাই-অ্যালার্ট। নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের কাছাকাছি না যাওয়ার আর্জি জানানো হয়েছে প্রশাসনের তরফে। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্লাবনপ্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।