চিত্রকূটে মন্দাকিনী নদীর ভয়াবহ বন্যা পরিস্থিতি। ২৩ বছরের রেকর্ড চুরমার। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রবল স্রোতে একটি সেতু ভেসে গিয়েছে। জলের তলায় অজস্র দোকানপাট ও একাধিক মন্দির। বন্যায় আটকে পড়েছেন বহু মানুষ। জলবন্দি দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে হেলিকপ্টার ও নৌকা।