সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করেছিল INDIA জোট। কিন্তু দেশের প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দিয়েছে। দাবির প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'গতকাল বৈঠকের জন্য অনুরোধ জানিয়ে আমি একটি চিঠি পেয়েছিলাম। গত রাতেই তার জবাব দিয়েছি। কেন আমার পক্ষে বৈঠক করা সম্ভব হবে না, সেই কারণগুলি চিঠিতে উল্লেখ করেছি।' তিনি আরও বলেন, 'সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্য খোলা। যে কোনও সাধারণ নাগরিক কিংবা নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে আবেদন এলে তা গ্রহণ করা হবে। প্রত্যেক ভারতীয় নাগরিকের আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার রয়েছে। আমরা তাঁদের বক্তব্য শুনব এবং আইন অনুযায়ী যা প্রাপ্য, তা নিশ্চিত করব।'