কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় কাকরোচ জনতা পার্টি (CJP)। মোদী সরকারের কাছে তারা জানিয়েছে, শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়টি আলোচনার ঊর্ধ্বে। কোনও আপস করা হবে না। শনিবার দুপুর পর্যন্ত কেন্দ্র সময় চেয়েছে বলে দাবি সিজেপি নেতার।