প্রতিবাদের স্থান হিসেবে স্বীকৃতি হারানো সেই যন্তর মন্তরেই মঙ্গলবার গেট টপকে প্রবেশের চেষ্টার সময় দিল্লি পুলিশ সিজেপি নেতা সৌরভ এবং আশুতোষ রাঙ্কাকে আটক করল। আটক হওয়ার আগে আশুতোষ এক্সে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও-তে তাঁকে, সৌরভ দাসকে এবং আরও কয়েক জন সমর্থককে গোপনে যন্তর মন্তরের ভিতরে ঢুকতে দেখা যায়। এর পরেই তাঁদের আটক করা হয় বলে খবর। ভিডিওতে দেখা গিয়েছে, যন্তর মন্তরের গেট টপকে ভিতরে ঢুকছেন সৌরভ এবং রাঙ্কা। সঙ্গে রয়েছেন সিজেপির বেশ কয়েক জন সমর্থক। ভিতরে ঢুকে জাতীয় পতাকা তুলে ধরেন তাঁরা। এর পরেই ধরপাকড় শুরু হয়। পুলিশের প্রিজন ভ্যানেও সৌরভরা স্লোগান দিলেন।