মে দিবস উপলক্ষে পঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশন। মদ্যপ অবস্থায় অধিবেশনে যোগ দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে। রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা চত্বর। এক কংগ্রেস বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী মদ্যপান করে সভায় এসেছেন। বিধানসভার সমস্ত বিধায়কের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার দাবি ওঠে।