সমাসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। অখিলেশ যাদব ও আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওয়াইসিকে কটাক্ষ করে যোগী তাঁকে হায়দরাবাদের মৌলানা বলে অভিহিত করেন। অখিলেশকে অযোধ্যা থেকে তাঁর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জও জানান।