নয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সম্পর্কে লোকসভায় বিস্ফোরক দাবি করলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি দাবি করেছেন, প্রহ্লাদ যোশী এক অন্তঃসত্তার ধর্ষকদের মুক্তিকে সমর্থন করেছিলেন। এই নিয়ে উত্তেজনা ছড়ায় লোকসভায়। এই মন্তব্যের বিরোধিতা করে প্রহ্লাদ যোশী জানান, প্রিয়াঙ্কা মিথ্যা বলছেন। তাঁর বরখাস্তের দাবিও তোলেন নয়া শিক্ষামন্ত্রী।