রিল বানানোর চক্করে এক দম্পতির বিপজ্জনক স্টান্ট। নেটপাড়ায় ভাইরাল এই ভিডিও। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগড়ের। মন্দিরের ঘাটে তোলা ভিডিওয় দেখা যাচ্ছে, এক যুবক হাতে করে উপরে তুলছেন একটি আস্ত বাইক। তাঁর স্ত্রী একেবারে ফিল্মি কায়দায় ওই বাইকের ওপর বসলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।