দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বুধবার রাত থেকেই শুরু হয়েছে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আকাশজুড়ে ঘন কালো মেঘ। সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তাল নদী ও সমুদ্র। আবহাওয়ার অবনতি হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সকাল থেকেই পর্যটক শূন্য গোপালপুর সমুদ্র সৈকতও।