দিল্লি মেট্রোর সিআইএসএফ কর্মীরা জামা মসজিদ মেট্রো স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তল্লাশির সময় ওই যাত্রীর ব্যাকপ্যাক থেকে প্রায় ১৫৫ গ্রাম সন্দেহজনক সোনার গুঁড়ো উদ্ধার করা হয়। আটক করা ব্যক্তি উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা মোহাম্মদ শোয়েব। তিনি নিজেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাসকারী একজন অনাবাসী ভারতীয় (এনআরআই) হিসেবে পরিচয় দেন।