হাতিয়ার ছেড়ে তাঁতের পোশাকে র্যাম্প মাতালেন প্রাক্তন মাওবাদী মহিলারা। একটা সময় হাতে ছিল আগ্নেয়াস্ত্র। বস্তারের জঙ্গলে দিন কাটত। সেই প্রাক্তন মহিলা মাওবাদীরাই ফিরলেন জীবনের মূল স্রোতে। জাতীয় তাঁত দিবস উপলক্ষে রায়পুরে আয়োজিত আদিবাসী ফ্যাশন শোতে করলেন ক্যাটওয়াক।