গাজিয়াবাদে ১৭ বছরের কিশোর খুনের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে খতম। পুলিশ জানিয়েছে, গভীর রাতে তল্লাশি অভিযানের সময় পুলিশ আসাদ নামের ওই অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে সে গুলি চালায়। আসাদের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পুলিশ পাল্টা গুলি চালালে আসাদ জখম হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।