স্ত্রী বাংলাদেশি। আটক করেছে পুলিশ। তাঁকে ফিরে পেতে মরিয়া ভারতীয় স্বামী। দম্পত্তির রয়েছে দুই সন্তান। ঘটনাটি গুজরাটের আনন্দের। তরুণকুমার পটেল এবং বাংলাদেশের কাজলের ফেসবুকের মাধ্যমে আলাপ। তারপর প্রেম। বিয়ে। তরুণকুমারের দাবি, তাঁর স্ত্রী বাংলাদেশি হলেও তিনি হিন্দু ধর্ম নিয়েছেন। তাঁকে ছেড়ে দেওয়া হোক।