গুজরাতের ১৫ মার্চ রাতে তলোয়ার এবং লাঠি নিয়ে একদল উন্মত্ত জনতার হামলা। চোখের সামনে তাণ্ডব শুরু হতেই পুলিশের গাড়ি দুটি সেখান থেকে সরে যায়। শুরু হয় বেলাগাম হিংসা। তবে ঘটনার এখানেই শেষ নয়। কয়েক দিন পর দেখা গেল উল্টো ছবি। যে অভিযুক্তরা ওই রাতে তাণ্ডব চালিয়েছিল, তাদের লাঠিপেটা করল পুলিশ। ক্ষমা চাইতে বাধ্য করা হয় তারা।