ভয়ঙ্কর অবস্থা গুজরাতে। বন্যার কবলে একটার পর একটা জায়গা। বিপদসীমার উপর দিয়ে বইছে নদির জল। আর তার মধ্যে বেঁচে থাকার এক অদম্য প্রয়াসের ছবি ভাইরাল হল। গুজরাটের ভারুচের নেত্রং তহসিলের মোরিয়ানা গ্রামে জলের প্রবল স্রোতে আটকে পড়ে এক যুবক। আর তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ভিডিওতে দেখা গিয়েছে, জলের প্রবল স্রোতে যুবকটি নিজেকে বাঁচাতে একটি তাল গাছের মগডালে উঠে যায়। জানা যায় জয়েশ কানু ভাসাভা নামে বছর 32-র ওই ব্যক্তি। এরপর স্থানীয় প্রশাসন অনেক চেষ্টার পর জয়েশকে নিরাপদ স্থানে নিয়ে আসে।