শ্রাবণ মাসের কাওড় যাত্রা। হরিদ্বারে ঢল নেমেছে অগণিত শিবভক্তের। গঙ্গাঘাট থেকে শুরু করে শহরের রাস্তাঘাট, এমনকি পার্কিং এলাকা- প্রতিটি কোণ ঢেকে গিয়েছে গেরুয়া পোশাকে। আকাশে-বাতাসে ভাসছে 'বম বম ভোলে'। তার সঙ্গেই ডিজে স্পিকারে বাজছে শিবের ভজন ও ভক্তিমূলক গান। গানের তালে মেতে উঠেছেন মহাদেবের ভক্তরা।