টানা প্রবল বর্ষণে স্তব্ধ হয়ে পড়েছে দিল্লি এবং তৎসংলগ্ন এলাকা। এর জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জনজীবন বিপর্যস্ত। রাতভর অবিরাম বৃষ্টির পর রাস্তা, আন্ডারপাস এবং নিচু এলাকা জলমগ্ন। চরম ভোগান্তি। দিল্লির বেশ কিছু অংশে রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। সেই সঙ্গে আগামী কয়েক ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।