হায়দরাবাদে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে স্কুলের হোমওয়ার্কে কলমা মুখস্থ করার নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক। ঘটনাটি শহরের সাইদাবাদের একটি বেসরকারি স্কুলের। অভিযুক্তকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তের দাবি জানিয়েছে শিশুটির পরিবার।