দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লায় রচিত হল এক নয়া ইতিহাস। লালকেল্লার প্রাচীর থেকে প্রথমবারের মতো জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া হল। স্বাধীনতার পর এই প্রথমবার ১৫ অগাস্টের মূল কর্মসূচিতে জাতীয় গান অন্তর্ভুক্ত করা হয়েছিল। অনুষ্ঠানে এনসিসি ক্যাডেট এবং 'মাই ইন্ডিয়া'র স্বেচ্ছাসেবকরা 'বন্দে মাতরম' গেয়েছিলেন। এরপর জাতীয় সঙ্গীত 'জন গণ মন' পরিবেশিত হয়। প্রায় ২৫০০ তরুণ-তরুণী জ্ঞানপথে 'বন্দে মাতরম' লেখা একটি বিন্যাসও তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর ভাষণের আগে ক্যাম্পাস জুড়ে ‘বন্দে মাতরম’ ধ্বনি প্রতিধ্বনিত হয়।