৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ তেরঙ্গা পতাকা উত্তোলন করেন নরেন্দ্র মোদী। জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লায় ধ্বনিত হল জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’। এ বছর ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই জাতীয় গীতকে। ঐতিহাসিকভাবে এই প্রথম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে লালকেল্লায় ‘বন্দে মাতরম’ পরিবেশিত হল। এক দশকেরও বেশি সময় থেকে স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মাথায় দেখা যায় একের ধরনের পাগড়ি। ভিন্ন ভিন্ন অঞ্চলের সংস্কৃতির থেকে অনুপ্রাণিত হয়ে রঙিন পাগড়ি বেছে নেন তিনি। যা অনুষ্ঠানের মূল আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় দেখা গিয়েছে জমকালো এক পাগড়ি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোদীর মাথায় দেখে গেল লাল রঙের টাই-অ্যান্ড-ডাই পাগড়ি। এবারের পাগড়িটির নকশায় রাজস্থান ও গুজরাতের ঐতিহ্যবাহী পোশাকের ছাপ ছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন সাদা কুর্তা এবং বাদামি রঙের হাফ কোট। পোশাকের সঙ্গে ছিল তিন রঙের পকেট স্কোয়ার। জাফরান, সাদা এবং সবুজ রঙের এই পকেট স্কোয়ার জাতীয় পতাকার রঙকে তুলে ধরছিল। ফলে প্রধানমন্ত্রীর পোশাকে জাতীয় আবেগের একটি স্পষ্ট ছাপ ছিল।