আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখনই বিদেশ থেকে কোনও টাকা পাঠাই বা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে লেনদেন করি, তখন মাথায় একটাই চিন্তা আসে—কতটা চার্জ কাটবে আর কতদিন সময় লাগবে, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি এমন একটা যুগান্তকারী ব্যবস্থা চলে আসে যেখানে নিমেশের মধ্যে, কোনও ঝুটঝামেলা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠিয়ে দেওয়া যাবে, তবে কেমন হবে? গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এতদিন ধরে সমস্ত লেনদেন মানেই ছিল আমেরিকান ডলারের উপর একচ্ছত্র নির্ভরতা। কিন্তু সেই প্রথাগত নিয়মে এবার এক বিশাল ধাক্কা দিতে চলেছে আমাদের দেশ! সম্প্রতি মানি কন্ট্রোলের এক রিপোর্টে প্রকাশ পেয়েছে যে, ভারত সরকার এবং দেশের সেন্ট্রাল ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমন এক দারুণ পদক্ষেপের কথা ভাবছে যা আন্তর্জাতিক পেমেন্ট বা ক্রস-বর্ডার ট্রানজাকশনকে জলের মতো সহজ করে দেবে! ঠিক কী পরিকল্পনা চলছে জানেন? ভারত এখন তাদের নিজস্ব সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি-র (CBDC) সঙ্গে ব্রিকস বা BRICS জোটের সহযোগী দেশগুলোর ডিজিটাল মুদ্রার লিংকেজ বা সংযোগ স্থাপনের জন্য জোরকদমে আলোচনা চালিয়ে যাচ্ছে। শুধু কি তাই? বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো শক্তিশালী এশিয়ান অর্থনীতির দেশগুলোর সঙ্গে এই ডিজিটাল কারেন্সি লিংকের কাজ নাকি ইতিমধ্যেই একেবারে অ্যাডভান্সড স্টেজ বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে! ভাবুন একবার! এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে টাকা পাঠানোর পদ্ধতিটাই পুরো বদলে যাবে এবং লেনদেন হবে রকেটের গতিতে!