আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেজন্য এই দেশে ব্যবসা করতে হলে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মকে মেনে চলতে হবে দেশের আইন, সংবিধান। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নেটফ্লিক্স, ইউটিউব, মেটার মতো সংস্থার নামও উল্লেখ করেন। জানান, আইনকানুন মানতে হবে, সেটাই নিয়ম। এনিয়ে কোনও শিথিলতা দেখাবে না সরকার।