কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের বড় সাফল্য। দেশের মাটিতে তৈরি প্রথম ‘এয়ারবাস সি-২৯৫’ সামরিক পরিবহণ বিমান সফলভাবে উড়ল আকাশে। গুজরাতের বড়োদরায় অবস্থিত টাটা-এয়ারবাস ফাইনাল অ্যাসেম্বলি লাইনে উড়ল বিমানটিু। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর থাকার রেকর্ড গড়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই তিনি বলেছেন,'মেড ইন ইন্ডিয়া মালবাহী বিমান তৈরি হচ্ছে দেশে। সেই দিন দূরে নেই, যে দিন যাত্রিবিমানও তৈরি করব আমরা'।