জ্বালানি সংকটের মধ্যেই ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান,'বাংলাদেশের সঙ্গে আমাদের ডিজেল সরবরাহের একটি চলতি চুক্তি রয়েছে, যা এখনও অব্যাহত। অতিরিক্ত সরবরাহের অনুরোধটির ক্ষেত্রে বলা যায়, বিষয়টি খতিয়ে দেখা হবে'।