ভাবুন তো, এমন একটা রেললাইন, যেটা শুধু সাধারণ মানুষের যাতায়াতের পথ নয়, বরং দেশের নিরাপত্তার ক্ষেত্রেও হয়ে উঠতে পারে একটা গুরুত্বপূর্ণ শক্তি। এমন এক পরিকাঠামো, যেখানে একই সঙ্গে চলবে যাত্রীবাহী ট্রেন, পণ্য পরিবহণ এবং প্রয়োজনে দেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ভারত এবার সীমান্তবর্তী এলাকাগুলির রেল যোগাযোগকে আরও শক্তিশালী করার বড় পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগের কথা।