ছত্তিসগঢ়ের রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার আইপিএস অঙ্কিতা শর্মার বিজয়া দশমীর অস্ত্রপুজোর ভিডিও ঘিরে বিতর্ক। ওই ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে শাড়ি পরে AK-47 রাইফেল থেকে শূন্যে গুলি চালাচ্ছেন অঙ্কিতা। আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন। দেখনদারির জন্য এটা দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করেছেন অনেকে।