জম্মু ও কাশ্মীরে গত দুবছরে স্থানীয়রা জঙ্গি হচ্ছে না। সন্ত্রাসী দলে যোগদান প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের ডিজিপি নলিন প্রভাত। তাঁর কথায়, গত ২ বছরে মাত্র দুই কাশ্মীরি যুবক লস্কর-ই-তইবার জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। তাদের মধ্যে উমর নিসার দুদিন আগে কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। আর কাশ্মীরের শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাট কুলগামে নিহত হয়েছে।