মহিলা কনস্টেবলের ইউনিফর্ম ধরে রয়েছেন নেহা বোরা। এই ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে। সেই কনস্টেবল নীতুর হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে। সমাজমাধ্যমে তাঁকে উদ্দেশ করে গালিগালাজও করা হচ্ছে। নীতু জানিয়েছেন, প্রতিবাদের সময় নেহা বোরা ব্যারিকেডের উপরে উঠে পড়েছিলেন। তাঁকে নামানোর জন্য নীতুও ব্যারিকেডে ওঠেন। অভিযোগ, সেই সময় নেহা তাঁর ইউনিফর্মের কলার ধরে ফেলেন। পরে টানাটানির মধ্যে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে যায়। এমনকি নখ দিয়ে হামলাও করা হয়েছিল বলে অভিযোগ।