সাহিত্যের মহাকুম্ভ 'সাহিত্য আজতক'-এর নবম সংস্করণ শুরু হল শুক্রবার। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন এবং এক্সিকিউটিভ এডিটর-ইন-চিফ কলি পুরী বলেন,'সাহিত্য আজতকের এই সংস্করণে উপস্থিত সকলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ বছরটা ছিল নতুনদের প্রথমবারের অভিজ্ঞতার বছর। আর সেই ভাবনা থেকেই এবারের সাহিত্য আজতকের অনুষ্ঠানসূচি তৈরি করা হয়েছে। দেখে নিন তাঁর পুরো ভাষণ।