সংসদ চত্বরে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ঠাট্টাতামাশা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রীরামপুরের সাংসদ। তাতে লেখা, ২০ গদ্দার। তখনই কল্যাণ প্রিয়াঙ্কার উদ্দেশে বলেন,'আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়েছেন'। পাল্টা প্রিয়াঙ্কা জানান,'রাজীবজি মমতাকে স্নেহ করতেন'।